- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ১০:০৩ পিএম
শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক দীপা রানী দাসের (৫১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের মধ্য রনগোপালদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দীপা রানী দাসকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত দীপা রানী দাস মধ্য রনগোপালদী গ্রামের শুভ্র সূচি দাসের স্ত্রী। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ি গ্রামের প্রয়াত যোগেশ চন্দ্র দাসের মেয়ে এবং গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের ‘হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন। উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষক জানান, দীপা রানী দাস দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার ছিলেন। তাদের দাবি, প্রাণনাশের আশঙ্কায় তিনি একসময় প্রায় এক বছর উলানিয়ায় বাসা ভাড়া করে আলাদাভাবে বসবাস করেছিলেন। পরে তার স্বামী নানা প্রতিশ্রুতি দিয়ে তাকে আবার বাড়িতে নিয়ে যান।
সহকর্মীদের অভিযোগ, স্বামী-স্ত্রীর বিরোধ মীমাংসার জন্য তারা অন্তত দুবার পারিবারিকভাবে বসেছিলেন, কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দীপা রানী দাস নিরাপত্তার স্বার্থে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয় ও সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। এছাড়া তার স্বামীর কাছ থেকে ভবিষ্যতে আর নির্যাতন করবেন না মর্মে পুলিশের মাধ্যমে একটি মুচলেকাও নেওয়া হয়েছিল বলে শিক্ষকরা জানান।
তারা আরও অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে দীপার জীবন চরম হুমকির মুখে পড়লে তিনি থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছিল।
দীপা রানী দাসের মৃত্যুতে শোকাহত সহকর্মীরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা একজন মানুষ। তার পক্ষে এভাবে আত্মহত্যা করা কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো ঘটনা- তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করা উচিত। তারা দ্রুত ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।তবে নিহতের স্বামী শুভ্র সূচি দাস নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, এসব ঘটনা তিন বছর আগের। এখন সেগুলো টেনে আনার কোনো মানে হয় না। আমার স্ত্রী কেন আত্মহত্যা করেছেন, আমি জানি না।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল রহমান বলেন, শিক্ষকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!