- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ০৫:০৯ পিএম
শিক্ষার বাতিঘর বরিশাল জিলা স্কুলে চুরি-অনিয়মের মহোৎসব, ক্ষুব্ধ অভিভাবকরা
শাকিব উল হক, বরিশাল প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুলে চুরি ও অনিয়মের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। অভিভাবকদের অভিযোগ, এসব ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
সম্প্রতি স্কুল থেকে প্রায় চারশ কেজি ওজনের লোহার গেট, জিএফসি স্ট্যান্ড ফ্যান, প্রধান শিক্ষকের বাসভবনের সিসি ক্যামেরা, এসির পাইপ ও আউটলেট, স্টোর রুমের লোহালক্করসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। বিদ্যালয়ের তিনজন কর্মচারী বেঞ্চ কেটে ভাঙারি দোকানে বিক্রি করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও পুরাতন ৫০টি ফ্যান চুরি করে বিক্রির তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব চুরির সঙ্গে বিদ্যালয়েরই কিছু কর্মচারী জড়িত। পাশাপাশি স্কুলের জমি দখল করে কিছু কর্মচারী ঘর তুলে বসবাস করছে, যা ভবিষ্যতে জমি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
অভিভাবক ও শিক্ষকরা বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে দ্রুত চুরির তদন্ত, জড়িতদের শাস্তি এবং পূর্ণ প্রধান শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন।
প্রসঙ্গত, দুই বছর আগে রাজনৈতিক প্রভাবে প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামকে বদলি করে আলোচিত-সমালোচিত পাপিয়া জেসমিনকে প্রধান শিক্ষিকা করা হয়েছিল। তার পর থেকেই স্কুলে অনিয়ম ও চুরির মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। অভিভাবকরা সাবেক প্রধান শিক্ষককে পুনর্বহালেরও দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি করলে যার বিরুদ্ধেই হোক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনিতা রানী হালদার বলেন, “দীর্ঘদিন কর্মরত কিছু কর্মচারী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ফলে কিছুই করার নেই।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিঃযথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও...
-
# এক শিক্ষকের নামই রয়েছে ৭ টি গবেষণাপত্রেরোকাইয়া: যবিপ্রবি প্রতিনিধি গবেষণাপত্রে লেখকত্ব বা প্রতিষ্ঠানের পরিচয় নিয়ে সমস্যা, তথ্যসূত্র বা রেফারেন্স সংক্রান্ত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!