- মিল্লাত হাওলাদার
- প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ১১:২৯ এএম
সাতলা সেতু থেকে শিবপুর পর্যন্ত সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা সেতু থেকে একতা বাজার হয়ে শিবপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণের অভাবে সড়কটি এখন যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে দাবি জানানো হলেও আজও সড়কটির উন্নয়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১০-১২টি গ্রামের কয়েকশো পরিবারের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়ক। অথচ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সড়কটির ভাগ্যে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুমে সড়কজুড়ে হাঁটুসমান কাদা জমে যায়, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে চলাচল কঠিন হয়ে পড়ে। ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।
এলাকাবাসীর দাবি, সাতলা হাফিজিয়া মাদ্রাসা, সাতলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কয়েকটি হাট-বাজার, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক এটি। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির এমন দুরবস্থার কারণে এসব প্রতিষ্ঠানে যাতায়াতেও নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দেশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলেও তাদের এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কটি এখনো কাঁচা অবস্থায় পড়ে আছে। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোর কারণে শিক্ষার্থীরা ঠিকমতো বিদ্যালয় ও মাদ্রাসায় যেতে পারে না। অনেক সময় জামা-কাপড় নষ্ট হওয়ার ভয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে।
তারা আরও বলেন, দীর্ঘ প্রায় চার দশক ধরে এই দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। এ সময় অনেক জনপ্রতিনিধি এসেছেন, নির্বাচনের আগে সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। সড়কে একটি ইটও স্থায়ীভাবে বসেনি বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের ভাষ্য, সড়কটি পাকাকরণ করা হলে সাতলা, একতা বাজার, শিবপুরসহ আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে। সহজ হবে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের যোগাযোগ ব্যবস্থা।
এ বিষয়ে এলাকাবাসী বর্তমান সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন। তাদের একটাই প্রত্যাশা—দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে সাতলা সেতু থেকে শিবপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির দ্রুত উন্নয়ন করা হোক।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!