- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ০৭:৫২ এএম
শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা সচেতনতা এবং ভুয়া তথ্য শনাক্তকরণে সক্ষমতা জোরদারের লক্ষ্যে “শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা এবং ফ্যাক্ট-চেকিং” বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১৭ জুন) শুরু হওয়া এ প্রশিক্ষণের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)। প্রশিক্ষণে দেশের বিভিন্ন গণমাধ্যমে ১৩ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের উদ্বোধনী দিনে সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা, ঝুঁকি মূল্যায়ন, সংঘাতপূর্ণ পরিবেশে রিপোর্টিং, ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা, পাসওয়ার্ড ব্যবস্থাপনা, এনক্রিপশন এবং অনলাইন হয়রানি মোকাবিলা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য শনাক্ত এবং যাচাইয়ের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)-এর (পাকিস্তান) প্রোগ্রাম ম্যানেজার আদনান রহমান, (বাংলাদেশ) প্রোগ্রাম ম্যানেজার শাকাওয়াত হোসেন এবং ডিজিটালি রাইট-এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।
আয়োজকরা জানান, বর্তমান ডিজিটাল যুগে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা ধরনের শারীরিক ও অনলাইন ঝুঁকি মোকাবিলা করতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে বিভিন্ন অনুশীলনের মাধ্যমে নিরাপদ সাংবাদিকতা চর্চা এবং তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল সম্পর্কে ধারণা লাভ করবেন।
এই বিভাগের আরো খবর
-
জিয়া নগর প্রতিনিধি ঃপিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ইন্দুরকানী বাজারে প্রতি সপ্তাহে তিনদিন মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য ঠিকমতো সময়ে দোকান...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।বাংলাদেশ পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করে দেশের গৌরবময় এক অর্জনের স্বাক্ষর রেখেছেন কেশবপুরের কৃতি সন্তান বাচ্চু রহমান।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!