- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৩ পিএম
রাঙ্গাবালীতে সোনারচরে বজ্রপাতে রফিক মাঝির মৃত্য
সঞ্জিব দাস, গলাচিপা , পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে এ ঘটনা ঘটে।
নিহত রফিক মাঝি চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জয়নাল মাঝি। চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নিজের গরু চরাতে এবং সোনারচর সমুদ্রসৈকতে ভেসে আসা প্লাস্টিকজাত দ্রব্য সংগ্রহ করতে সেখানে যান রফিক মাঝি। গরুগুলো বনের মধ্যে ছেড়ে দিয়ে তিনি ছোট নৌকায় ফিরে আসেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে নৌকায় বসে চা পান করছিলেন তিনি।
চরমোন্তাজে যুব স্বেচ্ছাসেবকদের সুরক্ষা উপকরণ বিতরণ
হঠাৎ বজ্রপাতে রফিক মাঝি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সাগর থেকে ভেসে আসা বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য সোনারচরের সৈকতে পড়ে থাকত। সেগুলো সংগ্রহ করে বিক্রি করতেন রফিক মাঝি। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনারচরের বনে নিজের গরু চরাতেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, রফিক মাঝি দীর্ঘদিন ধরে চরমোন্তাজ ও চরআন্ডা এলাকায় মাঝি হিসেবে নৌকা চালানোর কাজও করেছেন। জীবিকার প্রয়োজনে নৌকা নিয়ে সোনারচরসহ আশপাশের এলাকায় চলাচল করতেন তিনি।
এই বিভাগের আরো খবর
-
জিয়া নগর প্রতিনিধি ঃপিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ইন্দুরকানী বাজারে প্রতি সপ্তাহে তিনদিন মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য ঠিকমতো সময়ে দোকান...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।বাংলাদেশ পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করে দেশের গৌরবময় এক অর্জনের স্বাক্ষর রেখেছেন কেশবপুরের কৃতি সন্তান বাচ্চু রহমান।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!