- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৯ পিএম
বিপিএল ফুটবল : গোপালগঞ্জে স্বাগতিক ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি ক্লাব
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গোপালগঞ্জে ঘরের মাঠে স্বাগতিক ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে সিটি ক্লাব। অতিথিদের কাছে ৩-০ গোলে হেরেছে ব্রাদার্স।
আজ শুক্রবার বেলা আড়াইটায় দীর্ঘ তিন বছর পর গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে পর্দা ওঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের। গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে.এম বাবর বেলুন উড়িয়ে গোপালগঞ্জ পর্বের উদ্বোধন করেন।
পরে বিকাল তিনটায় অতিথি সিটি ক্লাবের মুখোমুখি হয় স্বাগতিক ব্রাদার্স ইউনিয়ন। সিটি ক্লাবকে ২৭ মিনিট পর্যন্ত ব্রাদার্সের রক্ষণভাগ আটকে রাখতে পারলেও ২৮ মিনিটে গোল পায় সিটি ক্লাব। আক্রমণ ভাগের খেলোয়াড় এনামুল ইসলাম গাজী গোল করে সিটি ক্লাবকে এগিয়ে দেন। এর ছয় মিনিট পর আক্রমণ ভাগের নাইজেরিয়ান খেলোয়ার ওনিকাচি ওকাফর ব্রাদার্সের গোলরক্ষককে পরাস্ত করে জাল কাপিয়ে সিটি ক্লাবকে ২-০ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধের বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি ক্লাব।
খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু বারবার সিটির রক্ষণে গিয়ে খেই হারিয়ে উল্টো ৭৩ মিনিটে গোল খেয়ে বসে ব্রাদার্স। আক্রমণ ভাগের খেলোয়াড় রফিকুল ইসলাম দৃষ্টিনন্দন গোলে করে ৩-০ গোলে এগিয়ে দেয় সিটি ক্লাবকে। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় স্বাগতিক ব্রাদার্স ইউনিয়নকে ৩ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিটি ক্লাব।
সিটি ক্লাবের হেড কোচ মো: আব্দুল কাইয়ুম সেন্টু বলেন, গোপালগঞ্জে মাঠ আগের তুলনায় ভাল। যে কারনে আমরা ভাল খেলতে পেড়েছি। আমরা জয়ের জন্য গোপালগঞ্জ এসেছিলাম। এ ম্যাচের ভুলগেুলো শুধরে আগামী ম্যাচে জয়ের জন্য খেলবো।
ব্রাদার্স ইউনিয়নের হেড কোচ ওমর কে সিসে, আমরা প্রস্তুতির জন্য কম সময় পেয়েছে। আজকের দিনটি আমাদের ছিলো না। তবে ম্যানে অনেক ভুল রয়েছে। ভুলগুলো শুধরে নিয়ে আগামী ম্যাচের জন্য প্রস্তুত হবো। #
এই বিভাগের আরো খবর
-
জিয়া নগর প্রতিনিধি ঃপিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ইন্দুরকানী বাজারে প্রতি সপ্তাহে তিনদিন মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য ঠিকমতো সময়ে দোকান...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।বাংলাদেশ পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করে দেশের গৌরবময় এক অর্জনের স্বাক্ষর রেখেছেন কেশবপুরের কৃতি সন্তান বাচ্চু রহমান।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!