শিরোনামঃ

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের ১ম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বেলায়েত হোসেন ফাউন্ডেশন। কর্মসূচির মধ্যে ছিল মুসলিম গোরস্থান, আগৈলঝাড়া এলাকায় মরহুমের কবর জিয়ারত এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বৃক্ষরোপণ।

মরহুমের নিজ এলাকায় সোনা মিয়ার পুল মসজিদ ও এতিমখানাসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বৃদ্ধাশ্রমে সহমর্মিতার মধ্যাহ্নভোজ এবং একই স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, প্রফেসর স ম ইমানুল হাকিম, নাট্যজন কাজল ঘোষ, অধ্যক্ষ ফজলুল হক, অধ্যক্ষ ননী গোপাল দাস, প্রফেসর জাহিদ হোসেন, প্রফেসর শাহ সাজেদা ও অধ্যাপক টুনুরাণী কর্মকারসহ বিশিষ্টজনদের অংশ নেয়। 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন ২ জানুয়ারি ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭ সেপ্টেম্বর ২০২৫ সালে মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বেলায়েত হোসেন ফাউন্ডেশন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?