- মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৯ পিএম
মেহেন্দিগঞ্জে চন্দ্রদ্বীপের জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সক্ষমতা প্রকল্পের আওতায় চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। সাঁকো ফাউন্ডেশন ও ওয়াইল্ডে গানজেনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান। সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক মো. আবু সুফিয়ান শেখ। সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা রিপন কুমার সমাদ্দার।
প্রশিক্ষক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহামুদুল অংশগ্রহণকারীদের প্রাণিসম্পদ পালন, পানি সম্পদের ব্যবহার, রোগবালাই ও প্রতিরোধের উপায়সহ জলবায়ু সহনশীল বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেন।
প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলবায়ু সহনশীল জীবন-জীবিকা, আয় বৃদ্ধির সুযোগ এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলার বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!