- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০২ পিএম
মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পেটালো দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয় মুসল্লীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার পশ্চিম বেলুহার এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত আসমান ওই এলাকার সরোয়ার সিকদারের ছেলে।
আহত আসমান সিকদার অভিযোগ করে বলেন, ঈদে মিলাদুন্নবি উপলক্ষে বৃহস্পতিবার রাতে আমাদের পশ্চিম বেলুহার মহিষখোলা মসজিদে মাহফিল চলছিলো। ওই মাহফিলের জন্য আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছিলো। আমি সেই টাকা দিতে মসজিদে গেলে স্থানীয় বহিস্কৃত বিএনপি নেতা স্বপন ভুইয়ার নেতৃত্বে ১০/১৫ জন দুুর্বৃত্ত আমাকে মসজিদ থেকে তুলে এনে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এবিষয়ে অভিযুক্ত স্বপন ভূইয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে সংবাদের সঙ্গে সংযুক্ত করা হবে। আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান জানিয়েছেন, বিষয়টি জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যশোরের কেশবপুরে...
-
পটুয়াখালী প্রতিনিধি।।ফেসবুকে ভুয়া আইডি খুলে ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক।...
-
নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!