শিরোনামঃ

গোপালগঞ্জে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।


আজ শুক্রবার (১৮ সেপ্টেমাবর) বিকালে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে ঘটনা ঘটে।


কোটালীপাড়া থানার এস আই সুকুমার কুন্ড গটনার সত্যতা নিশ্চিত করেন।


জানাগেছে, দুপুরে রাইস কুকারে রান্নার জন্য বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে লামিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত লামিয়া বেগম হিরণ গ্রামের হুমায়ুন খানের স্ত্রী।


কোটালীপাড়া থানার উপপরিদর্শক সুকুমার কুন্ড বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। কিন্তু আমরা যাওয়ার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ নিহত লামিয়ার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?