- মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ০৯:২৬ পিএম
মেহেন্দিগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
"উন্নত পল্লী সম্মিলিত দেশ,সবার আগে বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল-১১ টার সময় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ আলমের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহসান হাবিব সহ উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা টেকসই পল্লী উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!