- প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ০৮:০১ পিএম
সাড়ে চারশ’ বছরের পুরনো বার্থী তাঁরা মন্দিরের বাৎসরিক পূজা সমাপ্ত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ প্রায় সাড়ে চারশ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরের বাৎসরিক কালীপূজা শনিবার মধ্যরাতে সমাপ্ত হয়েছে। পূজা উপলক্ষে মন্দিরকে নববধুর সাজে সাজানো হয়েছে। পূজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটে।
মন্দিরের পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, দেশের মধ্যে একমাত্র ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরটি প্রায় সাড়ে চারশ’ বছরের পুরনো। শনিবার সকাল থেকে পূজা শুরু হয়। দুপুরে বলিদান, বিকালে গীতাপাঠ, সন্ধ্যায় মায়ের সামনে আরতি প্রতিযেগীতা, রাতে প্রসাদ বিতরণ, শিবাভোগ ও মধ্যরাতে ধর্মীয় গান পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। পূজা অনুষ্ঠানে মন্দিরের ট্রাষ্টি বোর্ডের সভাপতি এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সহ পূজা উদ্যাপন ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, অশান্ত বিশ্বের পারস্পারিক হানাহানি ও মোহময় অন্ধকার দুর করতে, জীবনের দুঃখ মোচন, শান্তি অর্জন এবং জগতের মঙ্গলার্থে প্রতিবছর বাংলা ১৩ চৈত্র ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে তাঁরা মায়ের মন্দিরের বাৎসরিক পূজা হয়ে অনুষ্ঠিত হয়ে আসছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!