- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:১০ পিএম
শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তায় কঠোর হতে হবে : আলী সুজা
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গোৎসবে প্রতিটি দুর্গা মন্দিরে আগত দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়াসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশদের কঠোর ভূমিকা পালন করতে হবে। যেকোনমূল্যে আমরা একটি উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে দুর্গোৎসবের সকল আয়োজন সম্পন্ন করতে চাই। গ্রামপুলিশদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন-বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা।
বৃহস্পতিবার দুপুরে উজিরপুর উপজেলার ৭৭ জন গ্রামপুলিশ সদস্যদের মাঝে পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা আরও বলেছেন-গ্রাম পুলিশ বাংলাদেশের একটি বিশেষায়িত পুলিশ বাহিনী। যারা গ্রামাঞ্চলে সুরক্ষা এবং বাংলাদেশ পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে আসছেন। গ্রামপুলিশের সদস্যরা দিনে ও রাতে গ্রাম এলাকায় পাহারা কিংবা টহল দেওয়ার পাশাপাশি অপরাধ দমন ও তদন্তে সহায়তা করছেন। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে তাদের বিভিন্ন সরকারি কাজে সাহায্য করছেন। আপনারা অপরাধমূলক কর্মকান্ড অনুসন্ধান ও দমন এবং অপরাধীদের গ্রেপ্তার করতে অতীতে যেভাবে ভূমিকা রেখেছেন এবারের দুর্গা পূজায় তার চেয়ে আরো বেশি কঠোর ভূমিকা পালন করতে হবে।
সবশেষে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৭৭ জন গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে দুইসেট পোশাক, টর্চ লাইট, লাঠি, জুতা, মুজা, ব্যাচ, বাঁশি, রেইন কোড ও ছাতা বিতরণ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!