- প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ০৯:১২ পিএম
গলাচিপা প্রেসক্লাবের সাবেক সম্পাদক রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
তারিখ ঃ ২৫ জুলাই ২০২৬
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব কার্যালয়ে আহবায়ক সাজ্জাদ আহমেদ মাসুদের সভাপতিত্বে স্মরণ সভায় মুশফিকুর রহমানের স্মৃতিচারণ করা হয়।
স্মরণ সভার শুরুতেই রিচার্ডের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে প্রয়াত রিচার্ডের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন গলাচিপা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য দৈনিক ডেসটিনি প্রতিনিধি মাসুদুর রহমান, দৈনিক জনতা প্রতিনিধি রাকিবুল হাসান রুসেল, দৈনিক সমাচার প্রতিনিধি সঞ্জীব কুমার সাহা, সিনিয়র সদস্য কালের কণ্ঠ প্রতিনিধি সাইমুন রহমান এলিট, যায়যায়দিন প্রতিনিধি মো. রিয়াদ হোসাইন, আমাদের সময় প্রতিনিধি মো. নাসির উদ্দিন, দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি আবু হেনা সোয়েব আশীষ, যুগান্তর দক্ষিণ প্রতিনিধি সোহাগ রহমান প্রমুখ।
এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনতাসীর মামুন, মাইটিভির প্রতিনিধি হাসান এলাহী, দৈনিক সন্ধ্যাবাণীর প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেল, বিজয় টিভির প্রতিনিধি আহসান উদ্দিন জিকো, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি কমল সরকার, দৈনিক জনবানীর প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদার, এশিয়ান টিভির প্রতিনিধি জসিম উদ্দিন, চ্যানেল এস টিভির প্রতিনিধি মো. উজ্জ্বল মিয়া, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি জহিরুল ইসলাম চয়ন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. জসিম উদ্দিন, মানবজমিন প্রতিনিধি মাজহারুল ইসলাম মলি, ইত্তেফাক প্রতিনিধি মৃদুল দত্ত, নাগরিক টিভির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম, দৈনিক সংবাদ সকল পত্রিকার গলাচি উপজেলা প্রতিনিধি পঙ্কজ গাঙ্গুলী হামকো ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গলাচিপা প্রেসক্লাবের সদস্য সচিব হাসান মাহবুব এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন ওয়াবদা কলনি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ।
সভায় গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের দীর্ঘ দিনের সাংবাদিকতায় অবদান ও সাংগঠনিক অবদান তুলে ধরা হয়।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!