- প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ০৯:৪৪ এএম
হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী, অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে অভিযুক্ত, চুরির মামলার সন্দেহভাজন এবং আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোররাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ইয়াবা ট্যাবলেট ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, রাত ১টা ২০ মিনিটে পশ্চিম পোদ্দারপাড়া বাঘের মসজিদ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ হাসান মিয়া (২৮) ও শাহরিয়ার রহমান স্বাধীন (২২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় হারাগাছ থানায় মামলা দায়ের করা হয়েছে।
একই রাতে রাত ৩টার দিকে বেনুঘাট ময়নাকুটি দালালিপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে মারিফা হক মিম (৩১) ও দুলাল মিয়া সাদ্দাম (৩২) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ক্যাসিনো খেলার একাধিক অ্যাপ ও বিভিন্ন অনলাইন জুয়ার লিংকের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
এদিকে, পূর্বের একটি চুরির মামলার সন্দেহভাজন হিসেবে রিয়াজুল ইসলাম বাবু (২২) নামে একজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বাহার কাচনা দাওয়াইটারী এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে অশালীন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মাসুদ মিয়া (৩৫) নামে আরেকজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
হারাগাছ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক সোবাহান বলেন, "মাদক, অনলাইন জুয়া এবং সব ধরনের অপরাধ দমনে হারাগাছ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"
গ্রেফতার হওয়া সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!