- প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬ ০৯:৩৪ এএম
র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এডভোকেট রিপনের উপর হামলাকারী তিন আসামি গ্রেফতার।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এডভোকেট রিপন চৌকিদারকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকালে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মো: মতিউর রহমান ও র্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকার মুন্সিগঞ্জ এলাকা থেকে ১নং আসামি আলী হোসেন বয়াতি, ২নং আসামি হানিফ বয়াতি ও ৩নং আসামি মিজানুর বয়াতিকে গ্রেফতার করা হয়। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মুন্সিগঞ্জ থেকে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এপর্যন্ত এজাহার নামিও ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদেরকেও গ্রেফতারের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য আসন্ন ইউপি নির্বাচন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলী হোসেন বয়াতি গংদের সাথে এডভোকেট রিপন চৌকিদার গংদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত- ১৭/৭/২০২৬ ইং তারিখে জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে এডভোকেট রিপন এর উপর নৃশংস হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় ১৯/৭/১০২৬ ইং তারিখে এডভোকেট রিপন এর বাবা রহমান চৌকিদার বাদী হয়ে এজাহার নামিও ২২ জন ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার মোট ৪জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের গ্রেফতারে এলাকা বাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এই বিভাগের আরো খবর
-
কয়েক বছর আগেও বরিশালের অনিক চন্দ্র সেনের কাছে "ফ্রিল্যান্সিং" শব্দটা ছিল স্রেফ শোনা কথা—পত্রিকার পাতায়, বন্ধুদের আড্ডায় কিংবা ইউটিউবের ভিডিওতে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একের পর এক কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদপদবী ও দলীয় কায্যক্রম থেকে...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এডভোকেট রিপন চৌকিদারকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার ঘটনায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!