- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ ০৭:০২ পিএম
ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
বহু আশা ও স্বপ্ন বুকে ঋণ আর দাদনের টাকা নিয়ে ট্রলারে জাল জ্বালানি ও রসদ সংগ্রহ করে সাগরে ছুটছেন পটুয়াখালীর উপকূলীয় এলাকার জেলেরা। আশা সাগরে জাল ফেললেই ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। কিন্তু বাস্তবে মিলছে না সেই কাঙ্ক্ষিত ইলিশ। দিন-রাত সাগরে অবস্থান করেও আশানুরূপ মাছ না পাওয়ায় অনেকটা খালি ট্রলার নিয়েই হতাশ হয়ে ঘাটে ফিরছেন জেলেরা।
জেলেরা জানান, আষাড়-শ্রাবণ মাস ইলিশের মৌসুম থাকলেও, সাগরে মিলছেনা কাঙ্ক্ষিত ইলিশ। যার কারনে হতাশায় ভুগছেন জেলেরা। জেলেদের দাবি, এনজিও, ব্যাংক ও স্থানীয় মহাজনদের কাছ থেকে ঋণ এবং দাদন নিয়ে সাগরে নামতে হচ্ছে তাদের। কিন্তু মাছের পরিমাণ কম হওয়ায় সেই ঋণ পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একদিকে ঋণের কিস্তি ও পাওনাদারের চাপ, অন্যদিকে সংসারের খরচ-সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। জেলেদের অভিযোগ, মাছ না পাওয়ার এই দুর্দিনে সরকারি বরাদ্দের চালও অনেকে ঠিকমতো পাচ্ছেন না।
ইলিশের সংকটে শুধু জেলেরাই নন, দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় আড়তদার ও গদি মালিকেরাও। ট্রলার সাগরে পাঠাতে জেলেদের পেছনে লাখ লাখ টাকা দাদন হিসেবে বিনিয়োগ করেছেন তাঁরা। কিন্তু কাঙ্ক্ষিত মাছ না আসায় সেই বিনিয়োগ ফেরত পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার কারণে ইলিশের বিচরণ ও আহরণে প্রভাব পড়ছে। সাধারণত যে সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার কথা, এ বছর সে সময়েও কাঙ্ক্ষিত বৃষ্টি হচ্ছে না। ফলে আবহাওয়া ইলিশের অনুকূলে না থাকায় নদী ও সাগরে ইলিশের বিচরণ কমেছে। এর প্রভাব পড়ছে জেলেদের আহরণেও। এ কারণে জেলেরা নদী ও সাগরে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছেন না। আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে এলে ইলিশের বিচরণ ও আহরণ বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!