- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৭:২০ পিএম
রিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
আজ ২৬ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ০৯:৩০ টায় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপি'র মাসিক কল্যাণ সভা (আগস্ট-২০২৫) অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি'র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও কল্যাণ সভায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিবারের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার মহোদয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা সূচক ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এ সময় বিএমপিতে কর্মরত এলপিআরে গমনকারী নায়েক/২৯২ মোঃ আব্দুর রহিম, কং/৩৫৫ মোঃ জামাল উদ্দিন ও কং/৪২৬ মোঃ মিজানুর রহমান কে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/ডিবি/উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সিএসবি/সাপ্লাই এন্ড লজিস্টিকস ), জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!