- প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬ ০৫:৪৮ পিএম
রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে সরকারি বনায়নের দুইটি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার সরিকল ইউনিয়নের ৫নং ওয়ার্ড চর সরকিল গ্রামের। খবরপেয়ে শনিবার (৮ আগষ্ট) সকালে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, চর-সরিকল-হোসনাবাদ রোডের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় সামাজিক বনায়নের দুইটি সেগুন গাছ কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। গাছ কেটে নেওয়ার পর গাছের গোড়ায় কাদা মেখে দেওয়া হয়েছে। তবে বৃষ্টির কারনে গাছের গোড়ার কাঁদা সরে যাওয়ায় বিষয়টি প্রকাশ্যে এসেছে। কেটে নেওয়া গাছ দুইটির মূল্য অর্ধলাখ টাকার অধিক। স্থানীয়দের ধারনা গত দু’ একদিন আগে বৃষ্টির মধ্যে রাতের যেকোন সময় গাছ দুইটি কেটে নেওয়া হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাস জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠিয়ে গাছ কেটে নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!