- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ০৩:৪১ পিএম
প্রয়াত কমরেড বাবুলাল শীলের ২২তম মৃত্যুবার্ষিকীতে উজিরপুরে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন
বরিশালের উজিরপুরে প্রয়াত কমরেড বাবুলাল শীলের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে উপজেলা ওয়ার্কার্স পার্টি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উজিরপুরে অবস্থিত কমরেড বাবুলাল শীলের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা এইচ এম হারুন, কমরেড বাবুলাল শীলের সহধর্মিণী সীমা রানী শীল, জাহিদ হোসেন খান ফারুক, আলমগীর হোসেন মৃধাসহ পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা কমরেড বাবুলাল শীলের রাজনৈতিক আদর্শ, সংগ্রামী জীবন এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে গণমানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!