- প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ০৯:১১ পিএম
প্রশংসায় ভাসছেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী মৃত শামীমের অসহায় পরিবারের চরম দুর্দশার কথা জানতে পেরে তাৎক্ষণিক ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শুকনো খাবার ও যুব উন্নয়ন ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। এছাড়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা, চাল ও রেশন কার্ডের মাধ্যমে পরিবারটির জন্য স্থায়ী ও জরুরি সহায়তার নির্দেশ দেন এবং এতিম শিশুটিকে কোলে তুলে নেন।
আর্থিক সহায়তা: জেলা প্রশাসকের ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা তাৎক্ষণিক অনুদান এবং পৌরসভা থেকে ৫ হাজার টাকা প্রদান।
খাদ্য ও রেশন সহায়তা: উপজেলা সমাজসেবা অফিস থেকে শুকনো খাবার এবং পৌরসভা থেকে ৩০ কেজি চাল ও রেশন কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়।
কর্মসংস্থান ও ট্রেনিং: শামীমের স্ত্রীকে ৪ মাসের যুব উন্নয়ন ট্রেনিং দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক ভাতা: শামীমের স্ত্রীর জন্য বিধবা ভাতা এবং শাশুড়ির জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি এতিম শিশু দুটির দুধ ও খাদ্যের অভাবসহ তাদের মানবেতর জীবনযাপনের কথা চিন্তা করে জেলা প্রশাসক হৃদয়বান সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং একটি ফান্ড গঠনের উদ্যোগ নেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!