- প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ০১:৫৯ পিএম
প্রবল বৃষ্টিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গর্তে দুর্ঘটনা
★রাতেই সংস্কারে এগিয়ে আসেন বিএনপি নেতা মিন্টু
নিজস্ব প্রতিবেদক :
একটু মানবিক উদ্যোগ, বাঁচাতে পারে অসংখ্য মানুষের জীবন। তেমনই এক মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।
জানা গেছে, গত কয়েক দিনের প্রবল বর্ষণে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে বড় ধরনের একটি গর্তের সৃষ্টি হয়।
সোমবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে গর্তটি পানিতে তলিয়ে যায়। ফলে পানির নিচে গর্তের গভীরতা বুঝতে না পেরে সেখানে পড়ে দুর্ঘটনার শিকার হন দুটি মোটরসাইকেলের চালকরা।
এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু।
সময় নষ্ট না করে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাতেই ছুটে যান ঘটনাস্থলে।
পরে নিজ উদ্যোগে নেতা-কর্মীদের সহযোগিতায় একাধিক বস্তা বালু ও খোয়া ফেলে মহাসড়কের বিপজ্জনক গর্তটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলেন তিনি।
তাঁর এমন তাৎক্ষণিক উদ্যোগে ওই সড়কে চলাচলকারী অসংখ্য যানবাহন ও পথচারী সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর এমন উদ্যোগের প্রশংসা করছেন নেটিজেনরা।
অনেকেই তাঁর এই মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে তাঁকে 'মানবিক নেতা' হিসেবে আখ্যায়িত করেছেন।
স্থানীয়দের মতে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনদুর্ভোগ লাঘবে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
বিশেষ করে রাতের আঁধারে ঝুঁকিপূর্ণ মহাসড়কের গর্ত সংস্কারে বদিউজ্জামান মিন্টুর এই তাৎক্ষণিক উদ্যোগ সাধারণ মানুষের নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রেখেছে।
তবে সাময়িকভাবে গর্ত ভরাট করাই স্থায়ী সমাধান নয়। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত ও স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপস করায় মামলার...
-
সঞ্জিব দাস গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!