- প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ০২:০৩ পিএম
গলাচিপায় ধর্ষণ মামলায় আপস, বাদীর ২ দিনের কারাদণ্ড আসামিও কারাগারে
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপস করায় মামলার বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২)। তিনি গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। এ মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪)। তিনি একই এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী হাওলাদার তাঁর ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। তবে পরবর্তী সময়ে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। এরপর বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু আপস অযোগ্য ধারার মামলায় আদালতকে যথাযথভাবে অবহিত না করে আপসের আবেদন করায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেন ট্রাইব্যুনাল। আদালত তাঁকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, “ভিকটিমকে উপস্থিত না করে আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে আপস অযোগ্য ধারায় আপস করার কারণে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।”
তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে স্থানীয় চাপ ও বলপ্রয়োগের মাধ্যমে আপসে বাধ্য করেন। আপস অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। আজকের আদালতের এ আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় একটি স্পষ্ট বার্তা যাবে যে, আইনে আপসের সুযোগ নেই এমন মামলায় আপস করার সুযোগ নেই।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপস করায় মামলার...
-
সঞ্জিব দাস গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!