- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ০৬:৩৯ পিএম
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” – বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্তকরণ, বেলুন ফেস্টুন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক স্থানীয় সরকার বরিশাল বিভাগ খন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, উপ–পুলিশ কমিশনার (উত্তর) সদর দপ্তর বরিশাল মেট্রোপলিটন পুলিশ সুশান্ত সরকার, উপ-প্রকল্প পরিচালক, মৎস্য দপ্তর বরিশাল বিভাগ আজাহারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি দাসসহ মৎস্য কর্মকর্তারা ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরপর শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালিতে স্থানীয় স্কুল, কলেজ ও বিভিন্ন মৎস্য সংগঠনের শিক্ষার্থী ও কর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা দেশীয় মাছ রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি ও অভয়াশ্রম স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। তারা আরও বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ কেবল মাছের উৎপাদন বৃদ্ধি নয়, বরং সামুদ্রিক ও জলজ জীববৈচিত্র্য রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বরিশাল জেলায় নির্বাচিত ১০ জন শ্রেষ্ঠ মৎস্য চাষির মাঝে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা ক্রেস্ট বিতরণ করেন। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!