- প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ০৩:২৪ পিএম
অপকর্মে বাঁধা দেওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মাদকসেবীর অপকর্মের বাঁধার কারন হওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার।
শনিবার দুপুরে সরেজমনি ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ৫ আগষ্টের পর থেকে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে ভুরঘাটা এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিলো স্থানীয় দিদার ফকির। তার বিরুদ্ধে সংখ্যালগু পরিবারের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়া, মাদক সেবন ও ব্যবসা এবং অন্যের দোকান বন্ধ করে দেওয়ার মত অভিযোগ রয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিলো। যে কারনে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার বাসিন্দা এনাম তালুকদার স্থানীয়দের ঐক্যবদ্ধ করে দিদারের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এঘটনায় এনাম তালুকদারের ওপর ক্ষিপ্ত হয় দিদার। এনিয়ে এনাম ও দিদারের মধ্যে বিরোধ চলে আসছিলো।
বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যান বিষয়ক সম্পাদক এনাম তালুকদার অভিযোগ করে বলেন, আমার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা দিদার ফকিরের অপকর্মে বাঁধা দেওয়ায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার সকালে দিদারের বোন ও আমার স্ত্রী-ভাবির সঙ্গে ঝগড়া হয়। পরবর্তীতে আমার রাজনৈতিক ও সামাজিক অবস্থান নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ তুলে অপপ্রচার চালায় দিদারের বোন।
এবিষয়ে জানতে দিদার ফকিরের বাড়িতে গেলে ঘর তালাবদ্ধ পাওয়া যায়। এমনকি ফোন নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে দিদার ফকিরের বোন বলেন, আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!