- প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:২১ পিএম
বামনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দু'য়া অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনায় জামায়াতে ইসলামী বাংলাদশ এর উদ্যোগে জামায়াতের উপজেলা কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দু'য়া অনুষ্ঠিত ।
আজ ৩১/১২/২০২৫ রোজ বুধবার আসর নামাজ বাদ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ সাইদুর রহমান-এর সভাপতিত্বে দু'য়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাঃ মোঃ সাইফুল্লাহ মানসুর, সহকারি সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান শামীম, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি মোঃ আরাফাত হোসেন প্রমুখ। বক্তারা বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি গ্রেপ্তার ও কারাবাসের মতো কঠিন সময় অতিক্রম করলেও কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র ও দলীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। শোক সংবাদ মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দু'য়া-মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাফেজ মাওলানা মোঃ সাইদুর রহমান।
এ সময় জামায়াতে ইসলামীর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!