- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬ ০৪:৪৫ পিএম
নলছিটিতে মসজিদের জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বরাদ্দ পাওয়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সভাপতি বা সাধারণ সম্পাদক প্রকৃতপক্ষে চাল গ্রহণ করেছেন কি না এবং উত্তোলিত চাল কোথায় ব্যবহার হয়েছে, তা তদন্ত করে দেখবে কমিটি।
জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে গত ৪ আগস্ট জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে গত ২৪ মে নলছিটি উপজেলার ৪১টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে ৪৩ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদের নামে বরাদ্দের চাল উত্তোলন এবং তা ব্যবহারে অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
তদন্ত কমিটিতে নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির ফিল্ড সুপারভাইজার এবং সদস্যসচিব করা হয়েছে নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশকে। আগামী ১১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে উপজেলার কাঁঠিপাড়া গ্রামের মিয়া বাড়ি জামে মসজিদের সভাপতি বাহাউদ্দিন মিয়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁদের মসজিদের নামে এক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হলেও তিনি বা মসজিদ পরিচালনা কমিটির কেউ এ বিষয়ে কিছু জানতেন না এবং কোনো চালও পাননি।
অভিযোগে আরও বলা হয়, তাঁদের নাম ব্যবহার করে অন্য কেউ চাল উত্তোলন করেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় পিআইও আওলাদ সহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে নলছিটির সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেন বলেন, আমার বদলি হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।
তদন্ত কমিটির আহ্বায়ক ও নলছিটির সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, আমরা অভিযোগগুলো যাচাই-বাছাই করছি। ৪১টি প্রতিষ্ঠানের বিষয়টি পরীক্ষা করতে কিছুটা সময় লাগবে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।
ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!