- প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ০৫:৫৩ পিএম
নলছিটিতে মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মো. মমিন উদ্দিন। ঝালকাঠি জেলা পরিষদের তিন লাখ টাকা অর্থায়নে মিনি শিশু পার্কের সংস্কার কাজ সম্পন্ন হবে।
মঙ্গলবার( ২৮ জুলাই) সকাল ১০ টায় তিনি প্রথমে নলছিটি থানা পরিদর্শন করেন পরে নলছিটি পৌরসভা ও নলছিটি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। জেলা প্রশাসক নলছিটি পৌরসভার বিভিন্ন দূর্নীতি বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এবং নলছিটিতে সরকারি খাস জমি উদ্ধার ও প্লানবিহীন ভবনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
এসময় সাথে ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব) ও পৌর প্রশাসক মো. রেজভী আহমেদ সবুজ, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!