- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫ ০৭:২১ পিএম
নলছিটিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে আগামীর বাংলাদেশ সম্পর্কে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা ও অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার( ১৬ আগস্ট) সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কে.এম আনিচুর রহমান( হেলাল খান), সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহকারি অধ্যােক সামছুল আলম খান বাহার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, প্রভাষক মো. মনিরুজ্জামান,নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না।
সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অহিদুল ইসলাম অপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল কবির মিঠু, সাবেক ছাত্র নেতা হাসিবুল ইসলাম সবুজ, জেলা ছাত্রদলের সদস্য বেলায়েত হোসেন নান্নু।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাইসুর খান বাপ্পি ও মো. সুপ্রিম খান, এসময় বিভিন্ন বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে জিপিএ-৫ পাওয়ায় সংবর্ধনা ও ক্রেষ্ট দেয়া হয় এবং ৬ জন শিক্ষার্থীকে অংকন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় পুরস্কৃত করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!