- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫ ১০:৫১ পিএম
নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটেক ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যানার টাঙিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
ওয়াহিদ-উন-নবী ,ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন নির্মাণাধীন সরকারি ভবন বঙ্গবন্ধু নভোথিয়েটার ও ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যানার টাঙিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৭ আগষ্ট )রাত ৮ টায় ব্যানার লাগান তারা। এ সময় তারা নভোথিয়েটারের গেটে একাডেমিক ভবন-৩ ,বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিটেক ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয় আবাসিক হল নামে ব্যানার লাগান।
আইন বিভাগের শিক্ষার্থী এস এম ওয়াহিদুর রহমান বলেন, অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করতেও বাধ্য হয়েছে। কিন্তু তাতেও সরকার বা ইউজেসি কর্ণপাত করেনি। তাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশের নির্মাণাধীন সরকারি ভবনগুলোকে তাদের ক্লাসরুম ও আবাসিক হল হিসেবে ঘোষণা করেছে । তাছাড়া যে নভোথিয়েটারটা করা হচ্ছিল ফ্যাসিস্ট আমলে সেটার নির্মাণ কাজ শুরু হয়, তার নাম হয়তো হতো বঙ্গবন্ধু নভোথিয়েটার।
যা তোষমোদি কাজে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের শামিল। তার চেয়ে সরকারি খরচে তৈরি ভবন উচ্চশিক্ষার কাজে ব্যবহৃত হলে আমাদের ক্লাস রুম সংকট ও লাঘব হবে। যা দেশের জন্যও উপকারে আসবে।
উল্লেখ্য,২৮ জুলাই থেকে অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পর বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ আন্দোলনকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!