- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ১০:৫৮ পিএম
নাগরিক হিসেবে স্বীকৃতি পেলেন বাংলাদেশের মানতা নারীরা
গৌরব কর্মকার,বরিশাল
যুগের পর যুগ ধরে বঞ্চনার শিকার হওয়া মানতা সম্প্রদায় বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পেলেন। বরিশাল জেলার সদর উপজেলায় বসবাসতরত মানতা সম্প্রদায়ের নারীরা বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে নতুন ভোটার হিসেবে নিবন্ধন সুযোগ পেয়েছে এবং তারা ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছে।
বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাচন অফিসার জনাব মো. মোস্তফা কামাল রিপোর্ট71.কম-কে অবহিত করেন এই বছর বরিশাল সদর উপজেলা থেকে নতুন ভাবে মানতা সম্প্রদায়ের নারী ও পুরুষ সদস্যদেরকে তারা ভোটার তালিকায় নিবন্ধনের জন্য কাজ করে আসছেন। এক্ষেত্রে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি এ্যালায়েন্স (সিডিএস, রিপোর্ট৭১.কম এবং সাস) তাদের চলমান প্রকল্পের মাধ্যমে উপজেলা নির্বাচন কমিশন অফিসের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তিনি জানান, সিডিএস এ্যালায়েন্স মানতা সম্প্রদায়ের নারী ও পুরুষদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য এই প্রথম উদ্দোগ গ্রহণ করেছে এবং তারা আমাদের সাথে সরাসরি কাজ করে আসছে। আমার দপ্তর থেকে এই কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।
এদিকে নতুন ভোটার হিসেবে নিবন্ধন করতে পাড়ায় খুশি মানতা সম্প্রদায়ের নারীরা। নতুন ভোটার হিসেবে আবেদন করার পর সারমিন আক্তার (বয়স 30) জানান আমাদের ভোটার কার্ড না থাকায় আমরা ডাইল, চাউল, তেল ,কিছই পাইতাম না। আমার সকল সেবা থেকে বঞ্চিত হতাম। এহন আমার ভোটার কার্ডে আবেদন করছি। আল্লায় দেলে এহন সবকিছু পামু আমাগো অনেক উপকার হইব। তাদের এই সকল সেবাকে অব্যহত রাখতে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি এ্যালায়েন্স (সিডিএস, রিপোর্ট৭১.কম এবং সাস কে পাসে থাকার অনুরোধ করেন মানতা সম্প্রদায়ের নারীরা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!