- প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ০৬:৫৮ পিএম
মুলাদীতে নৃশংস ঘটনার মূলহোতা স্বপন ব্যাপারী গ্রেফতার
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি।
বরিশালের মুলাদীতে গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়াকে কেন্দ্র করে আপন ভাইয়ের চোখ তুলে নেওয়ার নৃশংস ঘটনায় মূলহোতা ও প্রধান আসামি স্বপন ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উজিরপুর উপজেলার মশাং এলাকা থেকে তাকে গ্রেফতার করে মুলাদী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে ব্যাপারী বাড়িতে এ পাশবিক ঘটনা ঘটে। ভুক্তভোগী রিপন ব্যাপারী তার মেজ ভাই রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রাখা প্রায় ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার ফেরত চান। এ সময় দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে তাদের পিতা আশেদ আলী ব্যাপারীর নির্দেশে রোকন ব্যাপারী ও স্বপন ব্যাপারী মিলে রিপনের দুটি চোখ হাত দিয়ে উপড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!