- প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪০ পিএম
মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে ৪৮নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজ সেবা অফিসার রাকিব হাসান শুভ।
এ সময় মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামের সঞ্চলনায় মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, লিয়াকত হোসেন, মেহের মামুন, বাদশাহ মিয়া, নাজমুল হাসান রাজ, মামুন ইসলাম ডালিম, আরটি হাসান, মাহামুদুল হাসান, কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ বলেন, একজন সেবক হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। সকলের সহযোগীতায় এমন আয়োজন সকলকে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!