- প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫ ০৮:৫৮ এএম
মৎস্য অধিদপ্তরের বরিশালের বিভাগীয় পরিচালক আলফাজ উদ্দিন শেখের মৃত্যু, মৎস্য ও প্রানীসম্পদ উপদেষ্টার শোক।
শাকিব উল হক,
বরিশাল প্রতিনিধি।
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ (৫৮) সোমবার বেলা ৪ টার দিকে নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
নগরের সিঅ্যান্ডবি রোডে মৎস্য ভবনে দপ্তরে বসে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
পরিচালকের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান জানান, “স্যার হঠাৎ তাঁর কক্ষে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আলফাজ উদ্দিন শেখ ছিলেন বরিশাল বিভাগের প্রথম পরিচালক। ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (মৎস্য) ক্যাডারের মাধ্যমে তিনি মৎস্য অধিদপ্তরে যোগদান করেন। তাঁর বাড়ি কুষ্টিয়া সদরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বাদ মাগরিব নগরের টিটিসি ক্যাম্পাসে জানাজা শেষে তাঁর মরদেহ বাড়িতে পাঠানো হয়। জানাজায় বরিশাল বিভাগের মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এক শোকবার্তায় আলফাজ উদ্দিন শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আলফাজ উদ্দিন শেখ ছিলেন একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা। দেশের মৎস্যসম্পদ উন্নয়ন, সম্প্রসারণ এবং টেকসই ব্যবস্থাপনায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
উপদেষ্টা আরো বলেন, তাঁর মৃত্যুতে মৎস্য খাত এক যোগ্য, অভিজ্ঞ ও কর্মনিষ্ঠ কর্মকর্তাকে হারালো।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!