- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৬ পিএম
মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল
বরিশাল প্রতিনিধি:
বরিশাল সদর উপজেলার মৌলভীরহাট জৌনপুরী হাফিজী ও নূরানী মডেল মাদ্রাসার উদ্যোগে আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মৌলভীরহাট জৌনপুরী হাফিজী ও নূরানী মডেল মাদ্রাসার মিলনায়তনে এ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল খালেক ফকির। অনুষ্ঠান উপস্থাপনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মাহদী হাসান তুহিন, মো. হাফেজ আরিফুর রহমান ও মো. ইমন হাওলাদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মো. শহীদুল ইসলাম নাঈম, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুফতি মানসুর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক হাওলাদার, এবিএম সোহেল, মো. কামরুল ইসলাম খান, মো. মনির হোসেন, মো. সরোয়ার মোল্লা, মো. আব্দুর রাজ্জাক নবাব, মো. খোকন নবাব, মো. ফারুক হাওলাদার ও মো. বাবু গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে দারুল হিকমা ক্বওমী মাদ্রাসা, দক্ষিন কুন্দিয়াল পাড়া আন নূর হাফিজী মাদ্রাসা, দারুল উলুম ক্বওমি মাদ্রাসা, মৌলভীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরামদ্দী মুগা খান নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!