- প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ১০:০৮ পিএম
মনোনয়ন দৌড়ে টিকে রইলেন বিএনপি ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মনির
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান, তিনবারের সাবেক সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম মনিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তসলিমা আক্তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এটি বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন যাচাই-বাছাইয়ে বরগুনা-২ আসনে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন।
এ আসনে এখন পর্যন্ত মোঃ নুরুল ইসলাম মনিরের প্রতিদ্বন্দ্বীরা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ,খেলাফত মজলিসের মোঃ রফিকুল ইসলাম, জাতীয় পার্টির আব্দুল লতিফ ফরাজী,
বাংলাদেশ কংগ্রেসের মোঃ সাব্বির আহমেদ,জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সৈয়দ মোঃ নাজেস আফরোজ এবং বাংলাদেশ জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামান লিটন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মোঃ নুরুল ইসলাম মনির বলেন,
“রিটার্নিং অফিসার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। প্রশাসন সার্বিকভাবে আন্তরিক ছিল। নির্বাচন সুষ্ঠু করতে হলে শুধু একজন নয়, সব রাজনৈতিক দলকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন,
“এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। গত ১৫ বছরে মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। এবার সবাই যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, “প্রশাসনের ভেতরে দু’একজন এখনো ভিন্ন চিন্তা লালন করছেন। তাদের উচিত সব কিছু ভুলে নির্বাচনের স্বার্থে একসঙ্গে কাজ করা। আজ প্রশাসন দক্ষতা ও নিরপেক্ষতার পরিচয় দিয়েছে, এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।”
এ সময় তিনি অভিযোগ করে বলেন, “‘পাথরঘাটা ডট কম’ নামের একটি ফেসবুক পেজ থেকে নিয়মিত গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। ফেইক আইডি ব্যবহার করে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!