- প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ০৯:১৩ পিএম
মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি গ্রামে পুকুরের পানিতে ডুবে নাঈম(৮) ও ইস্রাফিল(৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের খরকি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নাঈম খরকি এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে এবং ইস্রাফিল একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে। তারা দুজনেই খরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।স্থানীয়রা গণমাধ্যমেকে জানান, রবিবার দুপুরে শিশু দুটি একসাথে খেলতে বের হয়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা খরকি পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। খেলার ছলে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!