- প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫২ পিএম
মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রাম ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাম ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ ৩ আশ্বিন মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির সংলগ্ন রাম ঠাকুর মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিনাম কীর্তন, ভোগরাগ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সহ-প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক ও সাংবাদিক সঞ্জয় কুমার গুহ জানান, প্রতিবছরের মতো এ বছরও রাম ঠাকুরের শিষ্যদের আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। হাজারো ভক্তের উপস্থিতিতে সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় তিনি সকল ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাম ঠাকুর মন্দির কমিটির উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা নিতাই সাহা, সুভাষ চন্দ্র কর্মকার, অখিল দেবনাথ, ডাক্তার নিমাই নন্দি, রিপন দেবনাথ, অমিত চন্দ্র দাস মধু, শিক্ষক মনোজ নাথ, অনিমেষ ভট্টাচার্য, শিক্ষক দিলীপ কর্মকার, নিত্য গোপাল নাথ, মিহির কর্মকার, গোপাল কর্মকার, তাপস নন্দি, লিটন নন্দি, পিযুষ পাল, পলাশ পাল, সুজন দেবনাথ,শিক্ষক সুমন দেবনাথ, হরি মোহন, মৃণাল দেবনাথ,সুমন দেবনাথ, সুমন কর্মকার ও সঞ্জু কর্মকার।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন রাম ঠাকুর মন্দির কমিটির সভাপতি তরুণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কর্মকার।
এই বিভাগের আরো খবর
-
দুমকি (পটুয়াখালী)সংবাদদাতা: পটুয়াখালীর দুমকিতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন খান (৪১) নামের এক টং দোকানীকে...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃশরতের আগমনে প্রকৃতি সেজেছে নতুন রূপে। নীল আকাশ, মেঘের ভেলা আর বাতাসে দোল খাওয়া সাদা কাশফুল জানান দিচ্ছে ঋতু...
-
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) পরিচালিত বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানির দরপত্রকে ঘিরে গুরুতর অনিয়ম, জালিয়াতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।...
-
মাসুদ রেজা ফয়সাল: বরগুনার বামনায় রোগীকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!