- প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৫ পিএম
দুমকিতে পায়রার ভাঙ্গনে নি:স্ব শতাধিক পরিবার, শেষকৃত্যের যায়গাটুকু রক্ষার দাবি!
দুমকি(পটুয়াখালী)সংবাদদাতাঃ পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে গোরস্থান, মসজদি, মন্দির, কৃষিজমিসহ প্রায় শতাধিক বসতবাড়ি। ভাঙন অব্যাহত থাকায় নতুন করে বসতভিটা হারানোর শঙ্কায় গ্রামবাসী। ভাঙন রোধে কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে উপজেলার আলগী গ্রামের পায়রা তীরবর্তি বাসিন্দারা। মৃত্যুর পরে দাফনের যায়গাটুকু রক্ষার দাবী এলাকাবাসীর।
রবিবার(২০ সেপ্টেম্বর) সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, উপজেলা পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে দীর্ঘদিন ধরে পায়রা নদীর তীব্র ভাঙন চললেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় প্রতিবছরই নদীগর্ভে চলে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। ইতোমধ্যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে নদীর স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় আলগী গ্রামের ওয়াপদা বেড়িবাঁধের আশেপাশের প্রায় শতাধিক বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এতে পুরো আলগী গ্রামে ভাঙনের আতঙ্ক বিরাজ করছে। ভাঙনের মুখে নদী তীরে বসবাস করা পরিবারগুলো তাদের সম্বল বলতে বসতঘর ও মালামাল রক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। আলগী গ্রামের পায়রা তীরবর্তী ভাঙনকবলিত এলাকার সবার চোখেমুখে শুধুই আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা জাকির বিশ্বাস জানান, বিগত ৫-৬ বছরে প্রায় দু'শতাধিক পরিবারের ভিটেমাটি, ফসলি জমি, গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে। পায়রা নদীর ভাঙনে অন্তত শতাধিক পরিবারের ঘরবাড়ি, বাগান, করবস্থান, মসজিদ, মন্দির, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে গেলেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি।
স্থানীয় বাসিন্দা মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, জনপ্রতিনিধিরাও তাদের তেমন কোনো খোঁজখবর নেননি। অসহায় পরিবারগুলোর বেশিরভাগই পাউবোর ওয়াপদা ভেড়িবাঁধের পাশের ঝুপড়ি তুলে মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ আবার পরিবার-পরিজন নিয়ে অন্য শহরে চলে গেছে।
ভাঙনে ক্ষতিগ্রস্থ আলগী গ্রামের বাসিন্দা, নিতাই,সুবাস,আলো কান্নাজড়িত কন্ঠে বলেন, মোগো এহোন ভগবান ছাড়া কেউ নাই। বাড়িঘর কৃষিজমি সব সর্বনাশা পায়রা নদী নিয়া গেছে মোরা সরকারের কাছে এহোন মাথা গোজার ঠাই চাই।
পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এড. গাজী নজরুল ইসলাম নদী ভাঙনের সত্যতা স্বীকার করে বলেন, পায়রা নদীর ভাঙনে তার ইউনিয়নের আলগী গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। যেটুকু অবশিষ্ট ছিল তাও ভাঙতে শুরু করেছে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে জানানো হয়েছে অনুমতি পেলে দ্রুততম সময়ে ভাঙন রোধে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
দুমকি(পটুয়াখালী)সংবাদদাতাঃ পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে গোরস্থান, মসজদি, মন্দির, কৃষিজমিসহ প্রায় শতাধিক বসতবাড়ি। ভাঙন অব্যাহত...
-
বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন একাধিক শক্তির স্বার্থ, নিরাপত্তা উদ্বেগ ও অর্থনৈতিক সম্পর্কের জটিল সমীকরণের মধ্য দিয়ে...
-
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের দীর্ঘদিনের একটি চিত্র ছিল—বড় বহর, দীর্ঘ সফর, বিপুল রাষ্ট্রীয় ব্যয় এবং নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!