- মোঃ সেলিম রাড়ী হিজলা (বরিশাল) প্রতিনিধি:
- প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১২ পিএম
হিজলায় যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হিজলা উপজেলা যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপুর ১ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা এ কর্মসূচি পরিচালনা করা হয়।
কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা অংশ নিয়ে সড়ক ও জনসমাগমস্থলের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় তারা সাধারণ মানুষকে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যেখানে-সেখানে ময়লা না ফেলার আহ্বান জানান।
যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল মতিন তালুকদার ও সদস্য সচিব আমির হোসেন বাগা বলেন, একটি সুন্দর ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। পরিচ্ছন্নতা শুধু কারো একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে মানুষ উৎসাহিত হবে।
কর্মসূচিতে উপজেলা যুবদল নেতা মাহাফুজুর রহমান এলিট,আবদুর রশিদ, রফিকুল ইসলাম, মোস্তফা সিকদার,আনিচ সরদার,সাজাহান স্বপন , জুয়েল প্যাদা, লোকমান, আলতাফ জমাদার,ইমাম হোসেন, আফজাল হাওলাদার,সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
তারা ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হিজলা উপজেলা যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুর ১ টার সময় উপজেলা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।আজ...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃঝালকাঠির নলছিটিতে আদালতের আদেশ অমান্য করে মামলার বাদী মোঃ মেহেদী হাসান কামরুলের ঘরের দরজার সামনে পাকা দেয়াল নির্মাণের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!