- প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ০৯:৫০ পিএম
মেহেন্দিগঞ্জ বিষধর সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে সাপের কামড়ে কনিকা রানী (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কনিকা রানী মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন সাদেকপুর গ্রামের দিপক বেপারির স্ত্রী। স্থানীয়রা গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুরের খাবার শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরের খাটে একসাথে ঘুমিয়ে পরেন। দুপুর আনুমানিক সাড়ে ৩ টার সময় স্ত্রীর চিৎকার শুনে স্বামী ঘুম থেকে জেগে উঠে একটি বিষধর সাপ দেখতে পায়। তখন তাদের ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সাপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় ওই গৃহবধূকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিকাল সাড়ে ৫ টার সময় গৃহবধূর মৃত্যু হয়। মেডিকেল অফিসার ডা: আবদুল কাদের জানান, হাসপাতালে আনার সাথে সাথেই তার শরীরে অ্যান্টিভেনোম নামের ইনজেকশন প্রথম ডোজ পুশ করে তার চিকিৎসা চলছিল। সাপটি বিষধর বিধায় চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!