- প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ০৪:০১ পিএম
মানুষিক চাপ সহ্য করতে না পেরে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা
নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে মানুষিক চাপ সহ্য করতে না পেরে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। পরে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।
উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি পৌর এলাকার সাইদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি আক্তার ৫ বছরের কন্যা সন্তানকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই তার স্বামীর সাথে কলহ লেগে থাকতো। কিছুদিন আগে তার স্বামীকে তিনি ডিভোর্স দেন। পরে তার মেয়েকে তার কাছ থেকে নেওয়ার জন্য বিভিন্ন চাপ প্রয়োগ করতে থাকেন। এ কারণে মানসিক হতাশায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে লাকি আক্তারের সাবেক স্বামী সাইদুল ইসলামের কোন মন্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান জানান, মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। পরিবারের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!