- প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫ ০২:২৭ পিএম
“মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই” শ্লোগানে বরিশালে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি।
বরিশাল নগরীর তিন এলাকার বাসিন্দাদের উদ্যোগে “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই” শ্লোগানে এক মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর ২৯ নং ওয়ার্ডের বাঘিয়া শাহজালাল, শাহপরান ও রাজ্জাক খান সড়কের এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মিজানুর রহমান পিকু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ সিকদার কালু এবং শ্রমিক দলের ওয়ার্ড সভাপতি কবির হোসেন।
সভায় উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানার এস আই সরোয়ার, বিসিক ব্যাংকের সাবেক জিএম ফিরোজ, শিক্ষক মোক্তার হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেক হাওলাদার, মৎস্য শ্রমিক দলের সাবেক সভাপতি শাজাহার সরদারসহ তিন এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও নারী-পুরুষ প্রমুখ।
বিশেষ আকর্ষণ হিসেবে সভায় উপস্থিত ছিলেন রেবা নামে এক নারী, যিনি পূর্বে মাদক ব্যবসায় লিপ্ত ছিলেন। সভার সামনে তিনি মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে ফিরিয়ে নতুন জীবনযাপনের প্রতিশ্রুতি দেন। পরে অতিথিরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
সভা ও আলোচনা সভার মাধ্যমে এলাকাবাসী মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রতি একযোগে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এই বিভাগের আরো খবর
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক:বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর এবং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!