শিরোনামঃ

লাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসির সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ফকিরেরপুল



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ফেডারেশন কাপ ফুটবলে গোপালগঞ্জে ভেন্যূতে লাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসির সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ফকিরেরপুল।


আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল তিনটায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ফর্টিস এফসির মুখোমুখি হয় ফকিরেরপুল। খেলার প্রথমার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু করে দুই দল। ম্যাচের ১১ মিনেট ফর্টিসের আক্রমণভাগের খেলোয়ার ইনসান হোসাইন গোল করে দলকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় ফকিরেরপুল। কিন্তু ৩৯ মিনিটে লাল কার্ড দেখে হৃদয় হাওলাদার মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিনত হয় ফরিরেরপুল। ম্যাচের ৪৩ মিনিটে দলকে সমতায় ফেরানোর সূবর্ণ সুযোগ পায় ফকিরেরপুল। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড় উয়াত্তারা বিন ইব্রাহিম স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ফকিরেরপুল।


খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য একের পর এক আক্রমন শানায় ফকিরেরপুল। ৭২ মিনিটে কর্নার কিক পায় ফকিরেরপুল। তামিম হোসাইন অনিক কর্নার কিক নিলে ফর্টিসের গোলরক্ষক মেহেদী হাসান রব্বানী ঠেকাতে গেলে হাতে লেগে বল জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফকিরেরপুল। বাকী সময়ে আর গোল না হলে ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?