শিরোনামঃ

কুয়াকাটা বেসিক ব্যাংক ম্যানেজারের বদলীর দাবীতে মানববন্ধন।


কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধিঃ


কুয়াকাটা মহিপুরে বেসিক ব্যাংক মহিপুর শাখার ব্যবস্থাপক জি.এম মফিজ মিয়ার বিরুদ্ধে অসদাচরণ, উন্মাদ স্বভাব, বদমেজাজী ব্যবহার ও মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ তুলে তাকে অন্যত্র বদলীর দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ আগস্ট) সকালে মহিপুর বেসিক ব্যাংক সংলগ্ন সড়কে বেসিক ব্যাংক মহিপুর শাখার শতাধিক গ্রাহক এ মানববন্ধনে অংশ নেন। এসময় তার বদলীর দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ গ্রাহক।


মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী গ্রাহক বাবুল গাজী বলেন, “একটি সাধারণ কাজে ব্যাংকে গেলে ম্যানেজার আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। গ্রাহকদের সমস্যার সমাধান না করে উল্টো অপমান করেন।”


রিপন মুসুল্লি বলেন “মহিলাদের সাথেও অশোভন আচরণ করেন তিনি। ব্যাংকে গেলে মনে হয় গ্রাহকরা তার শত্রু। এ ধরনের আচরণে আমরা চরম ভোগান্তিতে পড়েছি।”


গ্রাহক মিজু মাঝি অভিযোগ করে বলেন, ম্যানেজারের কারণে মহিপুর শাখার পরিবেশ নষ্ট হয়ে গেছে। তিনি সব সময় রাগারাগি করেন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করেন।


বিশিষ্ট ব্যবসায়ী গ্রাহক মনিরুল ইসলাম বলেন, আমরা ব্যাংকে সেবা নিতে যাই, অপমানিত হতে নয়। তাই আমরা অবিলম্বে ম্যানেজারকে অনত্র বদলীর দাবি জানাই।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ম্যানেজার জি.এম মফিজ মিয়া নিয়মিত গ্রাহকদের সাথে অসদাচরণ করছেন। এতে গ্রাহকদের লেনদেন ও ব্যাংকিং কার্যক্রমে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে।


তারা অবিলম্বে মহিপুর শাখার ম্যানেজার জি.এম মফিজ মিয়াকে অনত্র বদলীর জন্য ব্যাংক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রাহকরা। উক্ত মানববন্ধনে বেসিক ব্যাংক মহিপুর শাখার প্রায় শতাধিক গ্রাহকবৃন্দ অংশগ্রহণ করেন।


###


 পটুয়াখালী প্রতিনিধি

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?