- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫ ০৩:৩১ পিএম
কুয়াকাটায় এক কোরাল বিক্রি ৩৩ হাজার,৭'শ।
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটা উপকূলে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮'শ গ্রাম ওজনের বিশাল আকৃতির কোরাল মাছ। শনিবার সকালে কুয়াকাটা মাছ বাজারে মাছটি বিক্রি হয়।
প্রতি কেজি ১,৫৫০ টাকা দরে মাছটির দাম দাঁড়ায় প্রায় ৩৩৭৯০ টাকা। স্থানীয় খাঁন ফিসের মাধ্যমে মাছটি ক্রয় করেন হাসিব ফিস এর স্বত্বাধিকারী মোঃ খলিল। তবে আলামিন নামের এক জেলের ঝালে মাছটি ধরা পরে।
মাছটি দেখতে বাজারে ভিড় করেন অসংখ্য মানুষ। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
স্থানীয় জেলেরা জানান, এত বড় কোরাল সচরাচর ধরা পড়ে না। এ কারণে তারা বেশ আনন্দিত।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “কোরাল মাছ বাংলাদেশের একটি দামী ও জনপ্রিয় সামুদ্রিক মাছ। কুয়াকাটার জেলেদের জালে মাঝে মাঝে বড় আকৃতির কোরাল ধরা পড়ে। এ ধরনের মাছ রপ্তানির ক্ষেত্রেও ভালো মূল্য পাওয়া যায়। স্থানীয় বাজারে বিক্রি হওয়ায় সাধারণ মানুষ কাছ থেকে মাছটি দেখতে পেরেছে।”
##
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!