- প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ০১:৩২ পিএম
‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
মাসুদ রেজা ফয়সাল:
‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় কৃষকদের আধুনিক সেবার আওতায় আনতে ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রামনা ইউনিয়নের রামনা ব্লকে এ কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা। এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মণি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, ২ নং বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, অভিভাবক সদস্য আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ‘কৃষক স্মার্ট কার্ড’ দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়। এর মাধ্যমে লক্ষ্যভিত্তিক ভর্তুকি প্রদান, প্রযুক্তিগত পরামর্শ, কৃষি উপকরণ প্রাপ্তি ও বাজার ব্যবস্থাপনায় কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সকল সেবা এক ছাতার নিচে পাওয়া যাবে। এটি কেবল একটি কার্ড নয়, বরং এটি বাংলাদেশের প্রতিটি কৃষকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রতীক।
বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান প্রায় ১১ শতাংশ এবং মোট শ্রমশক্তির প্রায় ৪২ শতাংশ এ খাতে নিয়োজিত। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৬৯ লক্ষ কৃষি খানা রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই কার্ড মাইলফলক হিসেবে কাজ করবে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকেরা সরকারের বিভিন্ন প্রণোদনা ও ঋণ সুবিধাসহ আধুনিক চাষাবাদের তথ্য সহজেই পাবেন। তথ্য সংগ্রহ কার্যক্রমটি যাতে শতভাগ নির্ভুল ও সফল হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!