- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৩:৫২ পিএম
কিডনী রোগে আক্রান্ত শিশু ইকরার অর্থাভাবে চিকিৎসা বন্ধ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মাত্র ১৫ মাস বয়সের ফুঁটফুঁটে শিশু কন্যা ইকরা জন্ম থেকে কিডনী রোগে আক্রান্ত। ইতোমধ্যে তার বাবা ধারদেনাসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ উত্তোলন করে একমাত্র মেয়ের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পরেছেন। বর্তমানে চিকিৎসকেরা জানিয়েছেন শিশু ইকরার উন্নত চিকিৎসার জন্য এখনও প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অসহায় পরিবারের পক্ষে এতো টাকা যোগার করা অসম্ভব হয়ে পরেছে। যেকারণে অর্থাভাবে এখন বিনাচিকিৎসায় রয়েছে শিশু ইকরা।
তাই ফুঁটফুঁটে শিশু কন্যা ইকরাকে উন্নত চিকিৎসার মাধ্যমে প্রাণ বাঁচাতে তার অসহায় পরিবারের সদস্যরা সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতার জন্য হাত পেতেছেন। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের বাসিন্দা ও ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী (দপ্তরী) দুই সন্তানের জনক আরিফুল ইসলাম আরিফের একমাত্র মেয়ে ইকরা।
আরিফুল ইসলাম আরিফ জানিয়েছেন, জন্মের পর থেকেই ইকরা কারণে অকারনে বিভিন্ন সময় অসুস্থ্য ছিলো। বিভিন্নস্থানে চিকিৎসা করাতে গিয়ে শিশু ইকরার দুটি কিডনী একই (ডান) পাশে ধরা পরে। দুটি কিডনী একইপাশে হওয়ায় কিডনীর স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে। এজন্য কিডনী ফুলে ইনফেকশন দেখা দিয়েছে। আরিফুল ইসলাম আরিফ আরো জানিয়েছেন, বর্তমানে চিকিৎসকেরা জানিয়েছেন একটি কিডনী অপসারণ করে বাম পাশে প্রতিস্থাপন করতে হবে। এজন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এতো টাকা যোগার করা তার পক্ষে পুরোপুরি অসম্ভব হয়ে পরেছে। যেকারণে উন্নত চিকিৎসার মাধ্যমে একমাত্র শিশু কন্যা ইকরার জীবন বাঁচাতে তিনি সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতার জন্য হাত পেতেছেন।
সরাসরি যোগাযোগ : ০১৭৪৫-১৫৩১৯৪ (আরিফ)। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. মাজারুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, হিসাব নম্বর-১৩১১০০২৩৩০৮০২, টরকী বন্দর সাব শাখা (১৪৫০৬০৮২৬), গৌরনদী, বরিশাল।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!