- প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:২৩ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে যবিপ্রবিতে দোয়া মাহফিল, উপাচার্যের শোক
যবিপ্রবি প্রতিনিধি :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। একইসঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনায় যবিপ্রবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ যোহর যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সফলতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই আমরা আজ এই ক্যাম্পাস পেয়েছি। আমরা চেয়েছিলাম, তিনি সুস্থ হয়ে উঠলে তাঁকে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসবো, কিন্তু তা আর ভাগ্যে হয়নি। তিনি ছিলেন একজন সংগ্রামী ও আপোষহীন নেত্রী। কিভাবে একজন প্রকৃত বাংলাদেশি হয়ে ওঠা যায়, তিনি তা নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। সাধারণ জীবনযাপন করলেও দেশের জন্য তাঁকে জেল, জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এদিকে এক শোকবার্তায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও নির্ভরতার প্রতীক। তাঁর আপোষহীন নেতৃত্বে বিভিন্ন সময়ে দেশ সংকটময় পরিস্থিতি থেকে সফলভাবে উত্তরণ ঘটিয়েছে। তাঁর ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বকে হারাল, যা দীর্ঘদিনের শূন্যতা সৃষ্টি করবে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে পথনির্দেশনা দেবে। দেশ ও জাতির প্রতি তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সমর্থক ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভির আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!