- প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ১০:৪৬ পিএম
কেশবপুরে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে স্বীকৃতি পেলেন সুফলাকাটির কামরুজ্জামান।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
কেশবপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান। বর্তমানে তিনি এ স্কুলে সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ।
শিক্ষক কামরুজ্জামান ২০১৫ ইং সালের ১২ ডিসেম্বর উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। নতুন কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণে ২০২৩-২৪ ইং সালে উপজেলা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া বর্তমানে তিনি বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেশবপুর-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক কামরুজ্জামান উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কাকবান্ধাল গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার শের আলী গাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে কেশবপুর পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় বসবাস করেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!